শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মিয়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচেও হার মেসির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লিওনেল মেসি। ফলে তাকে ঘিরে ক্লাব সমর্থকদের প্রত্যাশা বেড়েছিলে রকেট গতিতে। কিন্তু ইনজুরির কারণে মেসি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি মিয়ামির হয়ে মেসির মৌসুমটা হার দিয়ে শেষ হয়েছে।

শার্লট এফসির কাছে মেসির মিয়ামি ০-১ গোলে হেরেছে। মিয়ামি প্লে অফ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। কিন্তু মেসি খেলবেন জেনে ম্যাচে দর্শকের ঢল নেমেছিল। ৬৬ হাজারের বেশি দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন।

তবে মেসি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শার্লট গোলরক্ষক গোলপোস্টের নিচে অনেকটা চীনের প্রাচীর হয়ে দাঁড়ানোয় গোলের দেখা পায়নি মিয়ামি। ১৩তম মিনিটে কেরউইন ভার্গাস গোল করে শার্লটকে এগিয়ে নেন। হার এড়ানোর চেষ্টায় মেসিরা একের পর এক আক্রমণ রচনা করেছে। একাধিকবার তারা সুযোগও তৈরি করে, কিন্তু গোলের মুখ আর খোলা হয়নি।

৬২ মিনিটে মেসির একটা ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে। একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়। আর সর্বশেষ বাধা ছিল শার্লটের গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা। বেশ কয়েকবার দারুণ সব সেভ করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023