শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এ মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

গত ১৪ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে ওই অধিবেশনের সমাপ্তি টানেন। ওই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। সংসদে বিল তোলা হয় ৩৫টি। পাসের অপেক্ষায় ৫টি বিল। বাকিগুলো কমিটিতে পরীক্ষাধীন। চলতি অধিবেশনে এসব বিল পাস হতে পারে বলে জানা গেছে।

২৪তম অধিবেশনে তিনটি কমিটি পুনর্গঠন হয়েছে। স্থায়ী কমটির ১৭টি রিপোর্ট উপস্থাপন করা হয়। স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়েছে ৩০টি। প্রধানমন্ত্রীর জবাবের জন্য ২৫টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১১টির জবাব দিয়েছেন। অন্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্ন পড়েছিল, এর মধ্যে জবাব এসেছে ৫২৬টির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023