শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের কয়েক হাজার মানুষের মৃত্যুর ঘটনায় আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

এর আগে গত বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। যদিও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৪ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এখন পর্যন্ত গাজায় ৪ হাজার ১৩৭ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে এক হাজার ৬৬১টি শিশু রয়েছে। এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023