শিরোনাম :
দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৬২.২৫ শতাংশ

প্রাথমিকে সব ক্লাস এক শিফটে আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রাথমিক পর্যায়ের সব ক্লাস এক শিফটে আনা হবে। সেই সঙ্গে নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে। যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এ কারণে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। এজন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা। পরে মন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার, শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টারসহ বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023