শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

নানা জল্পনা শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।

এদিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের বিশ্বকাপ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023