শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সফরকারী নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও শেষ ম্যাচ জিতে সমতায় তা শেষ করতে চায় বাংলাদেশ।

যেখানে প্রথমবারের মতো টাইগার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। আর প্রথম ম্যাচেই জিতলেন টস। জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার জাকির হাসান। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু চোটে ছিটকে যাওয়াতে সেই যাত্রায় আর সেটা হয়নি। অবশেষে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে অভিষেক হলো তার।

এছাড়া প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও ফিরেছেন দলে। অন্যদিকে এই ম্যাচের স্কোয়াডে ছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। অসুস্থতাজনিত কারণে খেলতে পারছেন না তাসকিন। অন্যদিকে ইনজুরি শঙ্কা থাকায় শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিরাজ। এদিনও একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেন ও এনামুল হক বিজয়ের।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023