শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বৃষ্টির বাগড়ায় বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি লিটন দাস। তবে ম্যাচের শুরুতেই বৃষ্টি বাগড়া দিল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। তবে এই মুহূর্তে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। নিউজিল্যান্ডের ইনিংসের ৪.৩ ওভার পরেই নামে বৃষ্টি। ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রান করে অপরাজিত আছেন। বোলিংয়ের শুরুটা করলেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। একাদশে দুই পেস বোলার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালে। চোট কাটিয়ে দলে ফিরলেন তামিম ইকবালও। নুরুল হাসান সোহানও আছেন দলে।

নিজেদের মাঠে আগের দুই ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসদের। সর্বশেষ নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023