শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি আভযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার উত্তর হাজিরপাড়া এলাকার মৃত আংকি মোহন বড়ুয়ার মেয়ে শারমিন বড়ুয়া (৩৭) । অপরজন রংপুর জেলার পীরগঞ্জ থানার সাহাপাড়া এলাকার শ্রী উপিন চন্দ্র পরিমল বর্মণের ছেলে শ্রী চন্দ্র বর্মণ (৩২) একই এলাকার শ্রী গিরিস চন্দ্র বর্মণের ছেলে শ্রী প্রভাত চন্দ্র বর্মণ (৪৫)।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে শারমিন বড়ুয়া ও শ্রী বর্মণের
কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ১০ হাজার পিস ইয়াবা ও ৫টি মোবাইল উদ্ধার করে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘তাদেরকে ১০ হাজার পিস ইয়বাসহ আটক করা হয়। আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023