শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

ভারত-পাকিস্তান ম্যাচের টসের আগেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের মাঠ কয়েকবার কভার দিয়ে ঢেকে দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত যদিও নির্দিষ্ট সময়েই টস হয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।

তবে পাল্লেকেলেতে বাধা হয়ে দাড়াতে পারে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে পাল্লেকেলেতে শনিবার দিনভরই হতে পারে বৃষ্টি। মহারণের এই ম্যাচের বিভিন্ন পর্যায়ে থেমে থেমে হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ।

ভারতের একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023