শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

দেড় দশকে বাংলাদেশের সাফল্য অন্যদের জন্য অনুকরণীয়: মার্কিন কংগ্রেসম্যান

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে ( ১৮ আগস্ট) কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনোর (নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২) সম্মানে নিউইয়র্কে মোর্শেদ আলমের নেতৃত্বে বাংলাদেশি মার্কিন প্রবাসীদের একটি শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো বলেন, আসন্ন জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রক্রিয়াটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন কমিশনের হাতে তুলে দেয়া হয়েছে যাতে করে তারা দেশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।

কংগ্রেসম্যান আরও বলেন, আমি আশা করি অর্থনীতিতে বাংলাদেশ যে প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে, জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তার যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।

সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ থেকে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলে আসছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। আগামী নির্বাচনে সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যাচ্ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা আগের থেকে আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের এই আইন প্রণেতা বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমেরিকার বর্তমান সরকারের নীতির বিষয়ে খোঁজ নেয়ার কথাও জানান তিনি। আলোচনায় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন এই কংগ্রেসম্যান।

এসময় বাংলাদেশি কমিউনিটির পক্ষে মোরশেদ আলম, সৈয়দ মোহাম্মদ উল্লাহসহ অন্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023