শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ঈদে ফাঁকা বাসায় টাকা-গয়না রাখবেন না: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নগদ টাকা বা গয়না খালি বাসায় না রেখে ব্যাংক বা নিকট আত্মীয়ের কাছে রেখে যাওয়ার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তারা মূল্যবান সবকিছু নিজের সঙ্গে রাখুন। কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আহ্বান জানাচ্ছি।

গরুর হাট নিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023