শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঈদের ছুটি বাড়ল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়।

বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের ছুটি ছিল ২৮ থেকে ৩০ জুন। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। এতে এবারের ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৩ জুন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে সুপারিশ করে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ ছাড়া গতকাল রোববার ঈদ সামনে রেখে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে ঈদে এক দিন ছুটি বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখন ঈদের ছুটি এক দিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023