শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

শরীফুলের জোড়া শিকার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। যেখানে আফগান শিবিরে জোড়া আঘাত করেছেন শরীফুল ইসলাম। এই বাঁহাতি পেসার প্রতিপক্ষের উইকেটরক্ষক আফসার জাজাইকে (৬) স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান। পরে সাব হিসেবে নামা বাহির শাহকে (৭) তাইজুল ইসলামের ক্যাচে ফেরান তিনি।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা খেলছে দুদল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০.৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে আফগানিস্তান।

চতুর্থ দিন শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আফগানদের তৃতীয় উইকেট তুলে নেন এবাদত হোসেন। দিনের তৃতীয় ওভারে নাসির জামালকে ব্যক্তিগত ৬ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই পেসার।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৮২ রান করেছিল। পরে আফগানিস্তান প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট ফলো-অনে পড়ে। যদিও বাংলাদেশ প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। সেখানে শান্তর ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি ও মুমিনুল হকে শতকে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023