শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মুখ্যমন্ত্রী মমতাকে ১২০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আম পাঠিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়।

বেনাপোল সীমান্ত দিয়ে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম আমগুলো হস্তান্তরের জন্য গ্রহণ করেন।

এ উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রতি ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন প্রতিনিধিরা।

এদিকে, সীমান্তে আমের ট্রাক পৌঁছালে বিভিন্ন নিরাপত্তা সংস্থার নজরদারি জোরদার করতে দেখা যায়।

আম হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভির আহম্মেদ, বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারান চন্দ্র পাল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।

ভারতের পক্ষে ছিলেন- ভারত পুলিশের ডিআইজি সুকেশ জেল ও কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট ও বিএসএফ কর্মকর্তারা।

গত বছরও ভারতে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভারতকে করোনা প্রতিরোধক পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ। ভারতও করোনা প্রতিরোধক টিকা ও মানুষের জীবন বাঁচাতে জরুরি অ্যাম্বুলেন্স উপহার দেয় বাংলাদেশকে। প্রতিবছর পূজার সময় ভারতে বিপুল পরিমানে ইলিশ পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023