শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১১ জুন) ভোর ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023