শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে থাকছে না নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

আসন্ন ঈদুল আজহার সময় লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। বুধবার এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এদিন সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন ফেরিতে পচনশীল পণ্য এবং কোরবানির পশু ছাড়া অন্যান্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল নিয়ে অনেকেই যায়; তারা লঞ্চে মোটরসাইকেল পারাপার করে। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় এডজাস্ট করার জন্য, মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও আমরা বলেছি।’

‘আপনি যদি একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে যান- আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আপনার সঙ্গে যদি পাঁচজন থাকে পাঁচজন তো মোটরসাইকেলে তুলতে পারবেন না,’ যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে যদি মোটরসাইকেল নিতে চান, তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা এডজাস্ট করব।’

নৌপথে ভাড়া আগের মতোই থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাড়ার ব্যাপারে কোন ওঠানামা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023