শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

প্রায় দুই মাস পর বুধবার সারা দেশে আবারও শুরু হচ্ছে টিকার তৃতীয় ও চতুর্থ অর্থাৎ বুস্টার ডোজের কার্যক্রম। টিকা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এসএম আবদুল্লাহ আল মুরাদ। এদিকে টিকা কার্যক্রম শুরু হওয়া ও বাস্তবায়ন প্রসঙ্গে দিকনির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী গত ২৫ মে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরবর্তী সময়ে এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যপী প্রদান নিশ্চিতকল্পে নিম্নবর্ণিত অবশ্য পালনীয় নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা নিতে পারবে ১৮ বছর বয়স থেকে ঊর্ধ্বে সব নাগরিক। দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার কমপক্ষে চার মাস তৃতীয় ডোজ (বুস্টার) ভ্যাকসিন নিতে হবে। তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে চার মাস পর চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন নিতে হবে।

এ ছাড়া চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন অগ্রাধিকারের ভিত্তিতে ৬০ বছর বা ঊর্ধ্ব জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর বয়সি জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী (ইম্যুনোকম্প্রোমাইজ), গর্ভবর্তী মা ও ফ্রন্ট লাইনারদের ভিসিডি ভ্যাকসিন দিতে হবে। প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে টিকা স্বল্পতার কারণে করোনা প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়া বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023