শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে পিকআপ, ঘুমন্ত মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে থাকা একটি বসতঘরের উপর উঠে পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। বাবা গুরুতর আহত হন

সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত ও বাবা গুরুতর আহত হন।

নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023