শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

হজযাত্রা সহজ করতে হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ লক্ষ্যে আগামীকাল বুধবার (১০ মে) সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছে বলেও জানান তিনি। মঙ্গলবার (৯ মে) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ তথ্য জানান।

সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন শতভাগ নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেজন্য আগামীকাল বুধবার সৌদি প্রতিনিধিদল আসছে।

হজ ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। এছাড়া সুদান প্রবাসীদের আশ্রয় ও ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে সৌদি সরকার।

অনুষ্ঠানে সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর বাংলাদেশকে উপহার দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে এসব খেজুর হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023