শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩

হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসা আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। রোববার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। আগামী ২১ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023