শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় মালেক হত্যার রহস্য উন্মোচন: ৩ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

এ বিষয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দুপচাঁচিয়া থানা চত্বরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ ধান ক্ষেত থেকে উদ্ধারকৃত মালেক হত্যার রহস্য উন্মোচনসহ ৩ জনকে গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন।
লিখিত প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন যে, দুপচাঁচিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চ্যাঙ্গা গ্রামের মৃত হাসমত আলী হাসুর ছেলে কিশোর আব্দুল মালেক সরদার দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচা বাজারের মুরগির দোকানে কর্মচারী হিসাবে কাজ করে আসছিলো। তার সাথে গ্রেফতারকৃত তারই বড় ভাই চ্যাঙ্গা গ্রামের মৃত হাসমত আলী হাসুর ছেলে তারেক সরদার (১৯), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোক্তার (২১) ও পাশ্ববর্তি আদমদীঘি উপজেলার মুরইল তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাহবুব আলম (৩০) এর বিরোধ সৃষ্টি হয়। তারা গ্রামে মাদক সেবন, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ জনিত কাজ করে আসছিলো। এ বিষয়ে তার বড় ভাই তারেককে এসব ঘটনায় জড়িত না হওয়ার সহ ওইসব অপরাধীর সাথে ওঠা বসা করতেও নিষেধ করে। এতে তার বড় ভাই তারেক ক্ষিপ্ত হয়ে নিহত মালেককে মারপিটও করে। নিহত মালেক বিষয়টি পুলিশকে অবগত করবে বলে হুমকি দিলে তারেক আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারেক অপর গ্রেফতারকৃত আসামি মাহবুব আলম ও মোক্তারকে ঘটনাটি জানালে তারা মোবাইল ছিনতাই সহ তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পিত ভাবে ঘটনার দিন বৃহস্পতিবার রাতে মালেককে বাড়ি ফেরার পথে কৌশলে চ্যাঙ্গা গ্রামের মাঠের মধ্যে শ্যালো মেশিন ঘরের পাশে ধান ক্ষেতে নিয়ে গিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল নিয়ে তারা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। পুলিশ গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023