শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

গরম নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

চৈত্রের শেষ সপ্তাহ থেকে তীব্র গরমে নাকাল রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চল। বৈশাখের শুরু থেকেই হচ্ছে তাপমাত্রার রেকর্ড। আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রোববার (১৬ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা ওঠে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এর আগে রোববার সন্ধ্যায় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীতে ছিল ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন। তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি। সর্বশেষ ১৯৬৫ সালের এপ্রিল মাসে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে ১৯৬০ সালের একই মাসে সর্বোচ্চ একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023