শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

শেষ রাতের আগুন নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। সেই কারণ হতে পারে ইলেক্ট্রনিক শর্ট সার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে। নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না তা এখনও আমরা নিশ্চিত নই জানিয়ে তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি।’

এদিকে, ভোর রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী। তবে তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সবার কাছে একটি প্রশ্ন জাগছে- কেন এতো ঘন ঘন এবং শেষ রাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে, এ প্রশ্ন সবার। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।

আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কী না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারব।

এদিকে, ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন নির্বাপিত হয়েছে। রোববার সকাল ৯ টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023