শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে একে একে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট। বর্তমানে আগুন নিভাতে কাজ করছে ৫০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বাড়তেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের চারদিকে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। পানির সংকট দেখা দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও পানি আনতে দেখা গেছে। আর বিমান বাহিনীর হেলিকপ্টারটি রাজধানীর হাতিরঝিল লেক থেকে পানি নিচ্ছে।

আগুন নিয়ন্ত্রণ পানি সংকট দেখা দেয়ায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্টসহ বিপুল কাপড়ের স্টক থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।

এদিকে আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন। তবে বেশির ভাগ ব্যবসায়ীরাই কোনো মালামাল বের করতে পারেননি বলে জানান।

মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে ভয়াবহ এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া অবধি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023