আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আজ (বুধবার)। আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা৷ ইনজুরি থাকলেও শঙ্কা কেটে গেছে প্রথম ম্যাচ জয়ের নায়ক রনি তালুকদারকে নিয়ে। আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ৷ তার জায়গায় ডাক পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। এরপর ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের তোপে শেষ পর্যন্ত টিকতে পারেনি সফরকারীরা। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023