শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

দীর্ঘদিন পর সচিবালয়ে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী সচিবালয় ত‌্যাগ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসেছিলেন। সেই হিসেবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে এলেন প্রধানমন্ত্রী।

এর মধ‌্যে গত বছরের ২৪ নভেম্বর সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ও সচিব সভায় প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল হয়। দুটি সভায়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শেষে সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন।

প্রধানমন্ত্রী সেখানে গেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রীর সচিবালয়ে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) সৈয়দা সালমা জাফরীন জাগো নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে তার অফিসে বসেছিলেন। তবে স্পেসিফিক কোনো মিটিং করেননি।’

প্রধানমন্ত্রী আসবেন বলে সকাল থেকেই সচিবালয়ে ছিল নিরাপত্তায় কড়াকড়ি। ৬ নম্বর ভবনের চারপাশ ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা। প্রধানমন্ত্রী সচিবালয়ে অবস্থানকালীন এ ভবনের চারপাশে কোনো গাড়িও পার্কিং করতে দেওয়া হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023