শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৩ মরদেহ উদ্ধারের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে এক‌টি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাবের ডগ স্কোয়াডের এক কুকুর পদক পা‌চ্ছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে দুর্ঘটনায় নিহত তিন জন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে।

জানা গে‌ছে, পদক পাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেয়া হবে।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023