শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

তামিম বাহিনীর সামনে এবার আইরিশ পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ইংলিশ পরীক্ষার ধকল কাটতে না কাটতেই সামনে এবার আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে ওয়ানডে দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ম্যাচ শুরু দুপুুর ২টায়।

এবার আর মিরপুর বা চট্টগ্রাম নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। নতুন ভেন্যুতে তামিম ইকবাল বাহিনীর নতুন করে ছন্দে ফেরার মিশন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশের। সাত বছর পর নিজেদের ডেরায় ওয়ানডে সিরিজ হারে তামিম ইকবালের দল।

মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে স্বাগতিক দলের অপ্রতিরোধ্য যাত্রা থামায় জস বাটলারের ইংল্যান্ড। যদিও চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে শেষ করেছিল টাইগাররা।

এবার আইরিশদের বিপক্ষে পুরোনো সেই ছন্দে ফেরার মিশন। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতার ধারায় ফিরতে প্রথম ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারবে তামিম বাহিনী?

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। প্রতিপক্ষও আগের দুই সিরিজের চেয়ে (ভারত ও ইংল্যান্ড) অপেক্ষাকৃত সহজ।

তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোনো প্রতিপক্ষকেই সহজ মানতে রাজি নন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জয় সবসময়ই আমাদের লক্ষ্য, যে কোনো দলের বিপক্ষেই খেলি না কেন। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ দল বলে কিছু নেই। বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, তাই না? নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা খেলোয়াড়ের ভাণ্ডার বাড়ানোর চেষ্টা করতাম। পাশাপাশি জয়ের চেষ্টাও সবসময় থাকবেই।’

আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি মানছেন, বাংলাদেশ ঘরের মাঠ কঠিন প্রতিপক্ষ। তবে সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন, আমরা জানি কীভাবে তাদের বিপদে ফেলতে পারবো।

বালবির্নি বলেন, ‘বাংলাদেশ অবশ্যই দেশের মাঠে খুব ভালো ওয়ানডে দল। গত কয়েক বছরে আমরা তা দেখেছি। বিশ্বের সেরা সব দলকে তারা এখানে হারিয়েছে।’

‘আমাদের চাওয়া তিন ম্যাচে তিনটি ভালো পারফরম্যান্স মেলে ধরা। আমরা জানি বাংলাদেশ কোথায় শক্তিশালী, এটাও জানি যে কোথায় তাদের আমরা বিপাকে ফেলতে পারি। ভালো একটি দলের বিপক্ষে ভালো খেলতে মুখিয়ে আছি আমরা’-যোগ করেন বালবির্নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023