শিরোনাম :
শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ১

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডের একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বিস্ফোরণে ধসে পড়েছে দেয়াল।

রোববার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি।

আহতদের মধ্যে চার থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানানো হয়।

এদিকে, এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আরও জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023