শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

টাঙ্গাইলে পিকআপ উল্টে খাদে, নিহত ৩ আহত ১৫

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৬০ বছর। এদের মধ্যে একজনের নাম সাহেরা খাতুন বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ৩০-৩৫ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর উরসে যাচ্ছিল। পিকআপটি উপজেলার আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, একটি মরদেহ থানায় ও দুটি হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023