শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফেব্রুয়ারিতে সড়কে ঝরলো ৫৩৬ প্রাণ, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে সারাদেশে তিন হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৩৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও তিন হাজার ৯০৪ জন। বুধবার (১ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সেভ দ্য রোড’-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেব্রুয়ারিতে সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাস দুর্ঘটনায়। সারাদেশে এ মাসে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৫ জন। আহত হয়েছেন ৯৬১ জন। ৭৮৯টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন।

তবে সদ্য শেষ হওয়া মাসে সবচেয়ে বেশি এক হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১৭ জন এবং আহত হয়েছেন এক হাজার ১৫২ জন। এছাড়া সিএনজি, নাসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহনে ৯১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০৮ জন নিহত এবং ৯৭৬ জন আহত হয়েছেন।

 

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার সই করা প্রতিবেদনে জানানো হয়, ১৭টি জাতীয় দৈনিক, ২২টি অনলাইন নিউজ পোর্টাল, ২১টি টেলিভিশন, সংস্থার স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী এ প্রতিবেদন করা হয়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সময়ের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেনের তত্ত্বাবধানে প্রতিবেদন তৈরি করা হয়।

মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, সড়কে আলাদা মোটরসাইকেল লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় এ বাহনে বেশি দুর্ঘটনা ঘটছে। এছাড়া দেশে সড়কপথে দুর্ঘটনা না কমার পেছনে গণপরিবহনের চালক, সহকারীদের অদক্ষতাই শুধু নয়, দুর্নীতি-অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারও দায়ী বলেও উল্লেখ করেছে সেভ দ্য রোড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023