শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

মাতৃভাষা পদক পেলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমানসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেয়া হয়। এবার এ পদক পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক রনজিত সিংহ, ভারতের মাহেন্দ্র কুমার। পদকের জন্য মনোনীত প্রতিষ্ঠান কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানসহ অনেকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বেদে জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এই পদক পাচ্ছেন। এ বিষয়ে তার ‘ঠার : বেদে জনগোষ্ঠীর ভাষা’ নামে একটি বই রয়েছে।

পদকের জন্য মনোনীত অন্যদের মধ্যে রনজিত সিংহ পদার্থবিদ্যার একজন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক। হারিয়ে যেতে বসা মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে কাজ করছেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভাষায় সাহিত্যচর্চা, গবেষণা ও বই প্রকাশে তিনি অবদান রেখেছেন।

আর ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র বহু ভাষার শিক্ষা নিয়ে কাজ করেন। পদকের জন্য মনোনীত প্রতিষ্ঠান কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ২০২১ সালে এই পদক দেয়া শুরু হয়। দুই বছর পরপর দেয়া হয় এই পদক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023