শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ঢাকার বায়ু আজও ‘বিপজ্জনক’

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজও শীর্ষে উঢাকার বায়ু আজও ‘বিপজ্জনক’ঠেছে ঢাকা। আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩৩০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘বিপজ্জনক’। এর আগে গতকাল শুক্রবারও ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫।

আজ তালিকার দ্বিতীয় স্থানে আছে ঘানার আক্রা, স্কোর ৩১৪। তৃতীয় স্থানে আছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ২২৩।

একিউআই স্কোরে বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১। ১৯৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি আছে পঞ্চমে। এরপরে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৯১ ও ভারতের মুম্বাই, স্কোর ১৮৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি-বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023