শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

কাভার্ডভ্যানে ছিনতাইকারী ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করলো ঢাবি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন।

বহিষ্কৃতরা হলেন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী ফজলে নাভীদ অনন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও হাজি মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সাদিক আহাম্মদ। তারা সকলই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

এ ছাড়াও, বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত জবাব প্রদানের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানা পুলিশের কাছে আটক হয় ওই তিন শিক্ষার্থী।

জানা যায়, ওই দিন রাতে একটি কাভার্ডভ্যান আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। দাবিকৃত টাকা না পেয়ে চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে চালকের চিৎকারে শাহবাগ থানার একটি টহল টিম এগিয়ে আসলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ তাদের আটক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023