শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর দেখা গেছে, দেশ দুইটিতে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে। ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, শুধু তুরস্কেই মারা গেছে ১৮ হাজার ৯৯১ জন, যা ১৯৯১ সালের ভূমিকম্পে মারা যাওয়া সাড়ে ১৭ হাজারের তুলনায় বেশি।

অন্যদিকে ভূমিকম্পের ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে পড়া একই পরিবারের ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্ডারানে ধসে পড়া একটি ভবন থেকে তাদের উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা ধসে পড়া কাঠামোর মধ্যে ছোট এক জায়গায় একসঙ্গে আবদ্ধ ছিল। মুরাত বায়গুল নামের এক উদ্ধারকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।

তাছাড়া ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ২২ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। একটি কার্গো প্লেনে এসব ত্রাণ পাঠানো হয়। এখনো তুরস্কজুড়ে পরিচালনা করা হচ্ছে উদ্ধার অভিযান। জীবিত উদ্ধার করা হচ্ছে অনেককে। খবর সিএনএনের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ২০ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠানো হলো। আকাশ, ভূমি ও সমুদ্র তিন পথেই তুরস্কের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023