শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ।

পুলিশের এ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স ২৪ বছর (নারী) ও আরেকজনের বয়স ২৩ বছর (পুরুষ)। তাদের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রাখা আছে।

এছাড়া নিহতদের সঙ্গে থাকা হুমায়ন (২৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশালের হিজলা উপজেলার হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলেন। মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023