শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

পেটের বাড়তি চর্বি কমাতে রোজ পান করুন এই জুস

হেলথ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

পেটের বেড়ে যাওয়া মেদ, আমাদের সাধারণ সমস্যা। যার সঙ্গে আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছি। অস্বাস্থ্যকর খাবার, ঘুমের অভাবের জন্য পেটের চর্বি বাড়তে থাকে। দ্রুত পেটের মেদ কমানোর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ও মেনে চলতে হবে স্বাস্থ্যকর ডায়েট। আপনার পেটের চর্বি কমাতে এই পাঁচটি সবুজ সবজি ও ফলের রস ম্যাজিকের মতো কাজ করবে।

পালং শাক : পেটের মেদ কমাতে সাহায্য করে পালং শাকের রস। কারণ পালং শাকে কম পরিমাণে ক্যালোরি থাকে। তবে বেশি পরিমাণে থাকে ফাইবার, যা পেটের মেদ দ্রুত কমায়।

শসার রস : শসায় ৯৫% পানি রয়েছে এবং এটি ভিটামিন কে সমৃদ্ধ। তাই শসার রস অতিরিক্ত মেদ জমতে দেয়না। শরীর সুস্থ রাখতে প্রতিদিন শসার রস পান করুন।

কিউয়ির রস : ভিটামিন-সি সমৃদ্ধ কিউয়ি ফল। এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শরীরকে সুস্থ রাখার জন্য সেরা ফল কিউয়ি । পেটের চর্বি কমানো জন্য কিউয়ির রস খুবই উপকারি।

লাউয়ের রস : পেটের মেদ কমাতে লাউয়ের উপকারিতা অনেক। লাউতে ক্যালোরির পরিমাণ কম। তবে পালং শাকের মতোই এই সবজিতে ফাইবার থাকে অফুরাণ যা পেটের মেদ তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে।

বাঁধাকপির রস : বাঁধাকপিতে অপরিহার্য বেশ কয়েকধরনের ভিটামিন থাকে। প্রতিদিন বাঁধাকপির রস পান করুন। শরীরের জন্য স্বাস্থ্যকর বাঁধাকপির রস। মেদ কমানোর পাশাপাশি বমি বমি ভাব, হজমের সমস্যাও দূর করে বাঁধাকপির রস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023