শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

নেইমার-এমবাপ্পে থাকলেও পিএসজি দলে নেই মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বল পায়ে নিজে ছিলেন ফর্মের তুঙ্গে, দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। ক্লাবের হয়েও সেই ফর্মটা ধরে রেখেছিলেন আর্জেন্টাইন জাদুকর। তবে এবার তাকে ছাড়াই দল ঘোষণা করল ফরাসি চ্যাম্পিয়নরা।

সোমবার মেসিকে ছাড়াই মাঠে নামছে পিএসজি। ফ্রেঞ্চ কাপের ম্যাচে পায়েস দ্য কাসেলের বিপক্ষে মাঠে নামবেন নেইমার-এমবাপ্পেরা। সেই ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পিএসজি। যেখানে রাখা হয়নি মেসিকে। পিএসজির জার্সি গায়ে নিজের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন মেসি।

রিয়াদ অল-স্টারের বিপক্ষে মাঠে গোলের দেখাও পেয়েছিলেন তিনি। দুর্দান্ত ছন্দে থাকার মধ্যেই আবারও মাঠের বাইরে ফুটবল জাদুকর। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ছাড়া দল ঘোষণা করায় ইতোমধ্যেই শঙ্কাজনক প্রশ্ন উঠেছে। তবে কি আবারও ইনজুরিতে পড়লেন মেসি? যদিও রিয়াদ অল-স্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে সেরকম কোনো ইনজুরিতে পড়তে দেখা যায়নি তাকে।

ধারণা করা হচ্ছে, পায়েস দ্য কাসেলের বিপক্ষে মেসিকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি ছাড়া ২২ সদস্যের দলে রাখা হয়নি দলটির নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও। ধারনাটা তাই বেশ পরিষ্কার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023