নারী অনূর্ধ-১৯ টি-টু্য়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
আর তাতে চলতি বিশ্বকাপেও শুভসূচনা হলো টাইগ্রেসদের। প্রতিপক্ষ শক্তিধর দেশ। তবে বাংলাদেশের শক্তির জায়গা তাদের অসীম সাহস আর হার না মানা দৃঢ় মনোবল। আর তাতেই ধরা দিল সাফল্য। শনিবার দক্ষিণ আফ্রিকার বেননিতে অবস্থিত উইলোমুর পার্কে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ইয়াং টাইগ্রেসরা। দিশা বিশ্বাসদের আঁটসাঁট বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে।
হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে অনায়াস জয় তুলে নিলো বাংলাদেশ।