শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় বিআরটিসি বাস ডিপো পরিদর্শন ও মতবিনিময়

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

শনিবার বগুড়া বিআরটিসি বাস ডিপো কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম। বগুড়ায় বিআরটিসি বাস ডিপো পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার সকালে বগুড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এই সভা করা হয়।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ডিজিএম (পিএন্ডএস) ইউনিট প্রধান মো. মনিরুজ্জামান বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিআরটিসিকে আরো আধুনিক ও মানসম্মত করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করছি। বর্তমানে বিআরটিসিতে ব্যাপক পরিবর্তন চলে এসেছে। যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বিআরটিসি হবে আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সকল ডিপোর ইউনিট প্রধান বগুড়া বাস ডিপোর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এরআগে প্রধান অতিথি বগুড়া বাস ডিপো পরিদর্শন করেন। এরপর মসজিদ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বেলা ১১টায় প্রশিক্ষণ ইন্সটিটিউটের মোটর ড্রাইভিং প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করা হয়। বেলা ১২টায় বাস ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। দুপুরে বিআরটিসি বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোন করেন তিনি। তারপর প্রশিক্ষণ ভবনের সামনে সুন্দর্য্য বর্ধনে বৃক্ষরোপন করেন। শেষে বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন প্রধান অতিথি মো. তাজুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023