শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাওয়ার্ড প্রদান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

আজ শুক্রবার দুপচাঁচিয়া উপজেলা বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীদের মাঝে ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ.এম. আমিনুজ্জামান, বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি যুগ্ম পরিচালক ডা. আব্দুল মজিদ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, মাহবুবুর রহমান, আহসান হাবিব, ব্যবসায়ী জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, সাবেক ব্যাংক কর্মকর্তা এএসএম মাহমুদার রহমান মিলু, সোভার পরিচালক আনোয়ার উল আজাদ লিটন, অসীম কুমার দাস, সংবর্ধীত কৃতি ছাত্র মোরছালিন হাসান রাহি ও সিফাত মাশরাফি শাহী সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম। উল্লেখ্য দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী মোরছালিন হাসান রাহি ও সিফাত মাশরাফি শাহীকে অ্যামেরিকা প্রবাসী ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড এর নগদ ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা, ক্রেস্ট সহ সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023