শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

পেলের নামে রাখা হবে কেপ ভার্দে স্টেডিয়াম

পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের প্রতিটি দেশকে তাদের একটি করে স্টেডিয়ামের নাম পেলের নামে রাখার আহ্বান  জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে আবেদনেই যেন প্রথম সাড়া দিলো কেপ ভার্দে। আফ্রিকাদের এই দেশটির  প্রধানমন্ত্রী উলিস কোরেয়া তাদের জাতীয় স্টেডিয়াম ‘এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দের’  নাম বদলে ‘পেলে স্টেডিয়াম’ করার ঘোষণা দিয়েছেন। কোরেয়া তার অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, আমরা দ্রুতই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন করবো। এটা তার প্রতি আমাদের সম্মান। পেলে একজন কিংবদন্তী, তার নাম সবসময়ই সম্মানের সঙ্গে উচ্চারিত হবে।

পুরো বিশ্বেই পেলের নামে স্টেডিয়াম করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পেলেকে শারীরিকভাবে আর না পাওয়া গেলেও সবার মনে তিনি থেকে যাবেন বলেও মন্তব্য করেন উলিসেস কোরেইয়া। কোলন ক্যানসার ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। তার দুই দিনব্যাপী শেষকৃত্যে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন প্রায় আড়াই লাখ মানুষ। গতকাল পেলের মরদেহ মেমোরিয়া নেকরোপোল অ্যাকিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023