২৯ জানুয়ারী শেখ হাসিনার জনসভা রাজশাহীর মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনসমুদ্রে পরিণত হবে: এস.এম.কামাল হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি ও উন্নয়নের শক্তিশালী রেকর্ড দেখিয়েছে বাংলাদেশ। এমনকি ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও উন্নয়নের শক্তিশালী রেকর্ড প্রদর্শন করে চলেছে দেশটি।আগামী ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে যৌথ সভায় আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি)দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধানবক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন।
এস এম কামাল হোসেন বলেন, জনসভায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে। তাই ২৯ জানুয়ারির জনসভাকে সামনে রেখে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি।রাজশাহীর মাদ্রাসা মাঠ ছাপিয়ে এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। কাজেই আমরা সকলের সহযোগিতা চাই।যেহেতু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হবে, সেহেতু এর আকার বিশাল হবে। বিপুল জনসমাগম হবে, উৎসবমুখর হবে ইনশা্ আল্লাহ।
গত ৩ জানুয়ারি ভারতীয় বার্তাসংস্থা এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল তাদের এক নিবন্ধে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বাস্তবসম্মত তথ্য তুলে ধরায় সংশ্লিষ্টদের অভিন্দন জানিয়ে এস.এম.কামাল হোসেন বলেন, ‘শক্তিশালী জনসংখ্যাগত লভ্যাংশ, শক্তিশালী তৈরি পোশাক খাত (আরএমজি) ও এর রপ্তানি, স্থিতিশীল রেমিট্যান্স প্রবাহ এবং স্থিতিশীল সামষ্টিক-অর্থনৈতিক অবস্থা’ গত ২০ বছরে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়েছে।
নতুন নতুন ফ্লাইওভার, সেতু এবং বাণিজ্যিক বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে রাজধানী ঢাকায় একটি ‘উল্লেখযোগ্য রূপান্তর’ ঘটেছে। এছাড়া পদ্মা নদীর ওপর ৬.১৫ কিলোমিটার দীর্ঘ রেল-সড়ক সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বছরের ২৫ জুন এস.এম.কামাল হোসেন বলেন, স্বাধীনতার পর থেকে এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো। স্বাধীনতার ৫০ বছর পর দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ দেশ বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এই অঞ্চলে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠেছে।অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নিম্ন-আয়ের এবং স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম-আয়ের-উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
অতীতে বাংলাদেশ কেবলই প্রাকৃতিক দুর্যোগের জন্যই আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসেছে। আর এই দেশটিই এখন লাখ লাখ মানুষকে দারিদ্র্যের খপ্পর থেকে বের করে আনা এবং ৬.৬ শতাংশেরও বেশি গড় অর্থনৈতিক প্রবৃদ্ধির সাক্ষী হয়েছে। এমনকি মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয়ও দিয়েছে বাংলাদেশ।
এস.এম.কামাল হোসেন বলেন, জিডিপির দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের ৪৩তম বৃহত্তম অর্থনীতি। একইসঙ্গে পিপিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩২ তম।বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অর্থনীতির শীর্ষ ১০টির মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নকে আরও এগিয়ে নিতে ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন প্রণয়ন করে।এস.এম.কামাল হোসেন বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং আর তাই আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023