বিএনপির গণ-অবস্থান কর্মসূচী সফল করতে বিভাগীয় দায়িত্ব বণ্টন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আগামী ১১ জানুয়ারী সারাদেশব্যাপী গণ-অবস্থান কর্মসূচী সফল করতে বিভাগীয় দায়িত্ব বণ্টন করে দিয়েছে বিএনপি। আজ বুধবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা বিভাগের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগের দলনেতা মো. শাহজাহান, ময়মনসিংহ বিভাগের দলনেতা আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগের দলনেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, খুলনা বিভাগ দলনেতা শামসুজ্জামান দুদু। রাজশাহী বিভাগের দলনেতা চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, ফরিদপুর বিভাগের দলনেতা যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সিলেট বিভাগের দলনেতা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগের দলনেতা হাবিব উন-নবী-খান সোহেল, রংপুর বিভাগের দলনেতা হারুন অর-রশিদ এছাড়াও বিভাগীয় সমন্বয়কারী হিসাবে থাকবেন বিভাগী সাংগঠনিক সম্পাদক, সমন্বয় সহযোগী হিসাবে থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক। সদস্য হিসাবে থাকবেন বিভাগের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক এমপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব জেলা/মহানগর বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব/১ম যুগ্ম আহবায়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023