শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

লালমনিরহাটে অটোরিকশা চালক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

লালমনিরহাটে অটোরিকশা চালক সাহাদাত হোসেন হত্যা মামলায় ৩ আসামি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে লালমনিরহাট আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী এলাকার আমিরুল ইসলামের ছেলে শামীম হাসান, একই উপজেলার কিশমত মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া ও উপজেলার পূর্ব পাড়া গ্রামের হাবিবুল্লাহের ছেলে সোহাগ ইসলাম।

জানা গেছে, গত ২০২০ সালের সেপ্টেম্বর আসামি শামীম হাসান, সুজন মিয়া ও সোহাগ ইসলাম পরস্পর যোগসাজশে সাহাদাত হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। পরে রাত ৯টায় অটোরিকশা চালক সাহাদাতকে অজ্ঞাত স্থানে নিয়ে কোমল পানির কথা বলে বোতলের পানির সঙ্গে মিশিয়ে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে গলা কেটে হত্যা করে। পরে লাশ ধান ক্ষেত্রে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন শহরের হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা নিহত সাহাদতের মা সাহিদা বেগম বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা এজাহার দায়ের করেন। পরে সদর থানা পুলিশ অটোরিকশা উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে।

লালমনিরহাট আদালতের পিপি আকমল হোসেন আহমেদ জানান, গত দুই বছর এই মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। এ রায়ে মামলার বাদি পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023