শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

যেভাবে মিলবে বিপিএলের টিকিট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা দেখতে টিকিট বিক্রি শরু হচ্ছে আগামীকাল বুধবার। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের বুথ থেকে কেনা যাবে এই টিকিট।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ম্যাচের দিন ও এর আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথ থেকে টিকিট কেনা যাবে। তবে অনলাইনে টিকিট পাওয়া যাবে কি না—এ বিষয়ে বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। এবার টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা। এই টাকা দিয়ে মিলবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। নর্দান ও সাউর্দান স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকায়।

আগামী শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিন চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ রয়েছে। এ ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023