বুধবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এ দিন সকালে উপজেলা সদরের চৌধুরীপাড়ার গণকবর ও আলোহালীর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও হাইস্কুল সংলগ্ন গণকবর জিয়ারত করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও ইউএনও সুমন জিহাদী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, আওয়ামীলীগ নেতা মহসিন আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ। অপর দিকে বেলা ১১টায় দুপচাঁচিয়া প্রেসক্লাবে সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, প্রভাষক সামছুজ্জোহা সালাম, সাংবাদিক প্রভাষক মতিউর রহমান দেওয়ান পলাশ, কে.এম বেলাল, সাজু মন্ডল, অসীম কুমার দাস প্রমুখ।