বিয়ের এক দশক পার করলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
নিজের অফিসিয়াল ফেসকুব পোস্টে সাকিব লিখেন, অসীম ভালোবাসা, যত্ন, উদারতা এবং ত্যাগের এক দশক জুড়ে তুমি আমাকে জড়িয়ে রেখেছ।আমাদের ভালবাসা আমাদের সবচেয়ে মূল্যবান এবং বিস্ময়কর সন্তান দিয়েছে যা কোনো বাবা-মা স্বপ্ন দেখতে পারেন!
শুভ বার্ষিকী
এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব। এ সুপার কাপলের বিয়ের সেই ম্যাজিক্যাল তারিখের ছিল ১২.১২.১২।
এই দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান। তার দুই মেয়ে আলায়না আল হাসান ও ইররাম আল হাসান এবং ছেলে এইজাহ আল হাসান।