শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

ভবিষ্যৎবাণী নয়, কার হাতে বিশ্বকাপ উঠবে জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর থেকে। কাতার বিশ্বকাপ কার হাতে উঠতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিশ্ব জুড়ে আলোচনা। এবার শেষ আটের লড়াই শুরু হওয়ার আগে সেই আসরে নামল ফিফাও।

কোন দল বিশ্বকাপ জিততে পারে, কোন দেশের খেলার ধরন দেখে মনে হচ্ছে কাপ জয়ের প্রবল দাবিদার তা নিয়ে খানিক আভাস দেওয়ার চেষ্টা ফিফার টেকনিক্যাল কমিটির সদস্যরা। তবে কোনও ভবিষ্যদ্বাণী নয়, টেকনিক্যাল বিশ্লেষণ করে মত দিয়েছেন তারা।

প্রত্যেক বিশ্বকাপেই খেলার ধরন, কোচেদের রণনীতি সবকিছুই পাল্টে যায়। এবারের বিশ্বকাপেও তার অন্যথা হয়নি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে প্রতিপক্ষের মাঝমাঠের আক্রমণ ও দাপট কমাতে প্রায় বেশিরভাগ দল ডিফেন্সকে কিছুটা এগিয়ে নিয়ে এসেছে।

এছাড়া এবারের বিশ্বকাপে মাঝমাঠ ও রক্ষণের প্লেয়ারের কাছাকাছি চলে আসায় মাঝমাঠ থেকে খুব বেশি আক্রমণ তৈরি হচ্ছে না। মাঝ মাঠে দুই দলের প্লেয়ারদের মুখোমুখি লড়াই বেশি হচ্ছে। সেই কারণে উইং থেকে অনেক বেশি আক্রমণ হচ্ছে ও গোল হচ্ছে।

আরও পড়ুন: কার হাতে উঠবে বিশ্বকাপ, ভবিষ্যৎবাণী দিলেন মেসি

ফলে বিশেষজ্ঞ কমিটির মতে এমন ধরনের ফুটবল দক্ষিণ আমেরিকার দেশগুলির সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ছোট বেলা থেকে রাস্তায় ফুটবল খেলে বড় হওয়ায় লাতিনরা লড়াই করাটা ভালো করে জানেন। ফলে ব্রাজিল-আর্জেন্টিনার মত দেশগুলির সম্ভাবনা বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023