শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের সামনে আজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

এই লড়াইয়ে এগিয়ে কোন দল? শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় পরিষ্কার ফেবারিট ব্রাজিল। সেলেসাওরা ফিফা র্যাংকিংয়ের শীর্ষে, দক্ষিণ কোরিয়ার র্যাংকিং ২৮।

মুখোমুখি পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। জিতেছে ৬টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে।

তারপর চারবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি কোরিয়ানরা। সবশেষ হারটি চলতি বছরেরই জুনে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে সে ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

তবে বিশ্বকাপে এর আগে কখনই দেখা হয়নি দুই দলের। এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে লড়তে যাচ্ছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। সেটাও আবার নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023